ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার
নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগবঞ্চিত প্রার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা।
এর আগে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী ও সচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান। তবে সেখানে গিয়ে সংশ্লিষ্ট কারও সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ করেন প্রতিনিধিদলের সদস্যরা। তাদের দাবি, সেখানে তাদের সঙ্গে অবহেলাপূর্ণ আচরণ করা হয়েছে।
ফিরে এসে প্রতিনিধিদলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলেন আরমানুল রহমান। তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের পরামর্শে তারা সচিবালয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে কোনো সাড়া না পাওয়ায় শাহবাগে ফিরে আসেন।
আরমানুল বলেন, ‘আইন বা নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের বঞ্চিত করা হলেও আন্দোলন চালিয়ে যাব এবং এটি আমাদের জন্য জীবন-মরণের প্রশ্ন। চাকরির আশায় দীর্ঘ সময় অপেক্ষা করার পর নিয়োগ না পাওয়ায় আমাদের জীবন-জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত সবাই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা। পরে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। ‘নিয়োগবঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে কর্মসূচিতে অংশ নেন অনেক প্রার্থী।
গত ২৪ সেপ্টেম্বর থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া শুরু হলেও বিভিন্ন জেলায় শত শত প্রার্থী তা পাননি। প্রার্থীদের দাবি, যাচাই-বাছাইয়ে দুই হাজারের বেশি চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থী বাদ পড়েছেন। এতে তাদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা

আপডেট টাইম : ১০:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬