ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেইলি ট্রেডিংয়ের ১০ লটে ৩ লাখ ৮০ হাজার টন সার অনিশ্চিত সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ঢাকায় চীনা রাষ্ট্রদূতের শেষ কয়েক দিন,সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার

২০২৩ সালের জানুয়ারি থেকে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ইয়াও ওয়েন আগামী সপ্তাহে তার নিজ দেশে ফিরে যাবেন। বিদায়ের ‘মুডে’ থাকা এই চীনা কূটনীতিক ঢাকায় তার শেষ দিনগুলো কাটাচ্ছেন নানা ব্যস্ততায়। বিদায়ের আগে বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সরকারের কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আর রাষ্ট্রপতির সঙ্গে এখনো বিদায়ী সাক্ষাতের সময় চূড়ান্ত হয়নি। তবে আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) অথবা সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ পেতে পারেন ওয়েন।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রচলিত রীতি অনুযায়ী চীনা দূতকে এরইমধ্যে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ পাওয়ার কথা ছিল রাষ্ট্রদূত ওয়েনের। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেজন্য সরকারপ্রধানের সঙ্গে চীনা দূতের সাক্ষাৎ একদিন পিছিয়ে সোমবার চূড়ান্ত করা হয়েছে।

সাবেক রাষ্ট্রদূত লি জিমিং-এর উত্তরসূরি হয়ে ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকায় পা রাখেন পেশাদার কূটনীতিক ইয়াও ওয়েন। এখানে তিন বছর নয় মাস সময় পার করেছেন তিনি। এই সময়ে তিনি ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচন দেখেছেন, দেখেছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান; শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিসহ বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের নানা ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন। বিশেষ করে-অন্তর্বর্তী সরকার হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শাসনামল, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার গঠন খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন।

শুধু তাই নয়, এই সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান- তিনজন সরকারপ্রধান বেইজিং সফর করেছেন।

আগামী ৩ অক্টোবর ঢাকা থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রদূত ওয়েনের। ঢাকায় ওয়েনের উত্তরসূরি এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই নাম ঘোষণা করবে ঢাকাস্থ চীনা দূতাবাস।

এদিকে, বিদায়ী রাষ্ট্রদূতের শেষ সময়ে ঢাকা সফর করছেন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য কমরেড ঝাও জুনমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আর দ্বিপক্ষীয় সফরে চলতি বছরের শেষে ঢাকায় আসবেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। রাষ্ট্রদূত ওয়েনের সময়কালেই উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এ দুই সফর চূড়ান্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডেইলি ট্রেডিংয়ের ১০ লটে ৩ লাখ ৮০ হাজার টন সার অনিশ্চিত

ঢাকায় চীনা রাষ্ট্রদূতের শেষ কয়েক দিন,সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আপডেট টাইম : ১০:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬