ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ শহিদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৩ বার
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে শহিদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলাদেশের সব শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে বিনম্রচিত্তে স্মরণ করছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে বীর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সকল শহীদ, এবং আহতদের প্রতিও আমি অকৃত্রিম শ্রদ্ধা জানাই।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন-শোষণের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের আন্দোলন-সংগ্রামের পথ ধরে বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে, জনগণ বাংলাদেশ জাতীয়াতাবাদী দল-বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
আমি দেশের গণতন্ত্রকামী জনগণকে অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, জনগণই আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলেও যোগ করেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ শহিদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট টাইম : ০২:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬