ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

শিক্ষিত জাতিই পারে দেশকে দারিদ্র্যমুক্ত করতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬
  • ৪৯৯ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবচেয়ে বেশি দরকার শিক্ষিত জনগোষ্ঠী। একমাত্র শিক্ষিত জাতিই পারে দেশকে দারিদ্র্যমুক্ত করতে।’

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে জেএসসি, জেডিসি ও পিইসি পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সময়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের অনুলিপি তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

শেখ হাসিনা বলেন, পরীক্ষায় অংশগ্রহণ ও পাসের ক্ষেত্রে লক্ষণীয়ভাবে মেয়েদের সংখ্যা বেড়েছে। এ কারণে মেয়েদের অভিনন্দন জানাই। তবে ছেলেরা কেন পিছিয়ে পড়ছে সে বিষয়ে নজর দিতে হবে। কারণ জেন্ডার সমতা আনতে হবে। কিন্তু বাংলাদেশে জেন্ডার সমতা তো উল্টো হয়ে যাচ্ছে। এখানে পরীক্ষায় অংশ নিয়েছে মেয়েরাই বেশি আবার পাসের ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে।

পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে বেছে বেছে কয়েকজন ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে পড়ানো হতো। কিছু বেছে নিয়ে পড়ানোর চেয়ে সব ছেলেমেয়ে পরীক্ষা দেবে এটা ভালো। এতে করে সবাই সুযোগ পাবে। কারণ যাদের বাদ দেওয়া হয় তাদের মধ্যেও কেউ ভালো থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

শিক্ষিত জাতিই পারে দেশকে দারিদ্র্যমুক্ত করতে

আপডেট টাইম : ১২:৩৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬