ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

৯৬ ঘন্টার সফরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, নেবেন না সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার

২২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে শুরু হবে ৮১তম সাধারণ অধিবেশন। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

তার এই আগমনকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র ও এর বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করলেও সংবর্ধনা নিতে অপারগতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে তারেক রহমান সরকারি অর্থ ব্যয় করে এমন সংবর্ধনা নিতে চাননি। পরে দলীয় নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও তিনি অপারগতা প্রকাশ করেন।

সংবর্ধনা বাতিলের কারণ নিয়ে জানা গেছে– সরকারি অর্থ ব্যয় করে বড় ধরনের নাগরিক সংবর্ধনা নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহী নন। দেশের অর্থনীতির সংকট মোকাবেলায় বিভিন্নভাবে অর্থের সংকুলান প্রয়োজন। তাই কোনো রকম অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তিনি কোনো সংবর্ধনা নিতে রাজি হননি।

এছাড়া, বিগত সরকারগুলোর তুলনায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর বহরও অনেকটাই ছোট। চারজন মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল সফরসঙ্গী হবে। ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সংক্ষিপ্ত সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের বহিঃপ্রকাশ ঘটেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ৯৬ ঘন্টার সফরে নিউইয়র্ক যাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তিনি। দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন ২৫ সেপ্টেম্বর রাতেই।

এর আগে প্রধানমন্ত্রীর সফর দীর্ঘ করার পরিকল্পনা ছিল। কয়েকটি প্রতিবেদনে ২১ থেকে ২৯ বা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান এবং সানফ্রান্সিসকো সফরের কথা বলা হয়েছিল। পরবর্তী সিদ্ধান্তে সানফ্রান্সিসকো সফরও বাদ দেওয়া হয়েছে।

সফর সংক্ষিপ্ত করা এবং সফরসঙ্গীর বহর ছোট করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যয় কমানো ও সময় ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৯৬ ঘন্টার সফরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, নেবেন না সংবর্ধনা

আপডেট টাইম : ১১:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬