- পুরনো মাংসের ঝোলের দাগ তুলতে করণীয়
যা লাগবে
- হালকা গরম পানি
- তরল ডিটারজেন্ট (ডিশ ওয়াশ লিকুইড হলে ভালো)
- বেকিং সোডা
- সাদা ভিনেগার বা লেবুর রস
পদ্ধতি
দাগ ভিজিয়ে রাখা
- একটা পাত্রে হালকা গরম পানি নিন (খুব গরম নয়-রঙিন কাপড়ের রঙ যাতে না উঠে যায়)।
- তাতে ১ চা চামচ ডিটারজেন্ট মিশিয়ে কাপড়ের দাগ লাগা অংশ ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
বেকিং সোডা+ডিটারজেন্ট পেস্ট
- ১ চা চামচ বেকিং সোডা ও ১ চা চামচ তরল ডিটারজেন্ট মিশিয়ে পেস্ট তৈরি করুন।
- পেস্টটি দাগের ওপর লাগিয়ে নরম ব্রাশ বা আঙুল দিয়ে আস্তে ঘষুন।
ভিনেগার/লেবুর রস প্রয়োগ
তেলের দাগ ছাড়ানোর পরও যদি হলুদ-লাল দাগ থাকে, দাগের উপর সামান্য ভিনেগার বা লেবুর রস দিন। ৫ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।
প্রয়োজনে পুনরাবৃত্তি
পুরনো দাগ একবারে পুরোপুরি নাও যেতে পারে, তাই ২-৩ বার একই প্রক্রিয়া করতে হতে পারে। আসুন জেনে নেই, রঙিন কাপড় দীর্ঘদিন টিকিয়ে রাখতে কয়েকটি ঘরোয়া উপায় আছে-
নতুন কাপড় লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখ।
Reporter Name 
























