ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লকডাউনের আড়ালে নাশকতার ছক? দেশজুড়ে কতটা প্রস্তুত পুলিশ গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ এক হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮ বার

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে ১ পারসেন্টের কম অফিসার খারাপ। এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অসৎ পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে। একইভাবে কিছু হলুদ সাংবাদিক আছেন, যারা সরকারকে চাপে ফেলতে অব্যাহতভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করছে। কিছু কনটেন্ট ক্রিয়েটরও আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় মনগড়া এবং ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছেন। তাদের চিহ্নিত করতে হবে।

শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আইজিপি আলী হোসেন ফকির বলেন, শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিলো, কিন্তু এখন তা ফলাও করে গণমাধ্যমে প্রচার হচ্ছে। বিষয়টিকে বাংলাদেশ পুলিশ ষড়যন্ত্র বলে মনে করে। শিশু নিখোঁজের মধ্যে ৮৭ শতাংশ শিশুর খোঁজও পাওয়া গেছে।

এর আগে, সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আইজিপি বলেন, একাধিকবার গ্রেফতারের পরেও আইনের ফাঁকফোকড়ের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বেশিদিন কারাগারে রাখা যাচ্ছে না। দেশে বিশেষ করে রাজধানী ঢাকাতে কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

আপডেট টাইম : ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬