ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

জাতিসংঘ আড্ডা মারার জায়গা হয়ে দাঁড়িয়েছে:‌ ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৪৯৪ বার

আড্ডা দিতেই ‌আজকাল জাতিসংঘে ভিড় করেন মানুষ! ফিলিস্তানিতে বসতি গড়া নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাস করায় জাতিসংঘকে লক্ষ্য করে এমন মন্তব্য করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘‌চাইলে অনেক কিছু করার ক্ষমতা আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল কাজের কাজ কিছু হয় না। জাতিসংঘ এখন আড্ডা দেওয়ার জায়গা হয়ে দাঁড়িয়েছে।

হেসে-খেলে, গল্প করে দিন কেটে যায়। ’‌

১৯৬৭ সালের ছ’‌দিন ব্যাপী তৃতীয় আরব-ইসরায়েলি যুদ্ধের সময় ওয়েস্ট ব্যাঙ্ক, পূর্ব জেরুজালেম এবং গোলান হাইট্‌সের মতো ফিলিস্তানির কিছু এলাকা দখল করেছিল ইসরায়েল। পরে সেখানে নিজেদের দেশের নাগরিকদের বসতি গড়ে তুলতে শুরু করে। বিশ্বের বাকি দেশগুলি এর বিরুদ্ধে সোচ্চার হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলকে সমর্থন করে আসছে।

তবে সম্প্রতি নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বসতি স্থাপন বিরোধী প্রস্তাব পাসের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেছে ইসরায়েল। দেশটি বলছে, নিরাপত্তা পরিষদে তেল আবিবের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপনের পেছনে ওয়াশিংটনই কলকাঠি নেড়েছে, আর এর পেছনে ছিল ওবামা। ইসরায়েলের কাছে এর ‘প্রমাণ’ রয়েছে এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা এটি তুলে ধরবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

জাতিসংঘ আড্ডা মারার জায়গা হয়ে দাঁড়িয়েছে:‌ ট্রাম্প

আপডেট টাইম : ১১:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬