ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

জনগণের স্বাধীনতায় বিশ্বাসীরাই যুগে যুগে নির্যাতিত হয়েছেন: রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২১ বার

জনগণের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, যুগে যুগে তারাই নির্যাতনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে কিংবদন্তি সাংবাদিক ও ভাষাসৈনিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোর ভেতরেও স্বৈরাচারী মানসিকতার শাসকেরা গণমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর হিসেবে নয়, বরং নিজেদের ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এর ফলে সংবাদমাধ্যমের স্বাধীনতা যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি সংকুচিত হয় নাগরিকের মত প্রকাশের অধিকারও।

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকেরা যাতে নির্ভয়ে মত প্রকাশ করতে এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে ক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।

তিনি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এ সময় সাংবাদিক আবদুস সালামের কর্ম ও আদর্শ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক ও বিশিষ্টজনেরা অংশ নেন। বক্তারা বলেন, নানা নিপীড়ন ও নির্যাতনের মুখেও সাংবাদিক আবদুস সালাম কখনো কারও কাছে মাথা নত করেননি। তিনি ছিলেন এ দেশের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ও বাতিঘর। তরুণ সাংবাদিকদের তাঁর আদর্শ ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠানে বর্তমান সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন বক্তারা। আবদুস সালামের স্মৃতি সংরক্ষণে রাজধানীর একটি সড়কের নাম তাঁর নামে করার দাবিও জানান বিশিষ্টজনেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের স্বাধীনতায় বিশ্বাসীরাই যুগে যুগে নির্যাতিত হয়েছেন: রিজভী

আপডেট টাইম : ১১:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬