ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

রাষ্ট্রপতির এপিএস হলেন মো. ইউনুস আলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২৪ বার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. গোলাম মোরশেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’-এর তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপ অনুযায়ী ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদে অধিষ্ঠিত থাকবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

রাষ্ট্রপতির এপিএস হলেন মো. ইউনুস আলী

আপডেট টাইম : ১০:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬