ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৪৫০ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, নারী উন্নয়নের ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধিত হলেও এখনও সমাজের সর্বত্র নারীর অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এ জন্য আমাদের বিশেষ করে পুরুষদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আজ সোমবার লালমাটিয়া মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আবদুল হামিদ এসব কথা বলেন।

রাষ্টপ্রতি বলেন, আমার বিশ্বাস নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব।

বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নারীসমাজের অগ্রগতি আজ ঘরের গণ্ডি পেরিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিল্প-সংস্কৃতি, ক্রীড়াসহ সমাজের প্রতিটি অঙ্গনে নারীদের দৃপ্ত পদচারণা আজ সুষ্পষ্ট।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদে বিরোধী দলের নেতা, সংসদ উপনেতাসহ মন্ত্রিপরিষদে মহিলা সদস্যগণ কেবল নারীর ক্ষমতায়নের প্রতিবিম্ব নন; বরং তারা নিজেদের যোগ্যতা, মেধা, প্রজ্ঞা ও সাহস দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬