ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবির হাতে গ্রেপ্তার সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

২০ হাজার খরচে লাখ টাকা আয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার

একসময় যেখানে চাষ হতো শুধু ধান-পাট, এখন সেই জমিতেই ফলছে আখসহ লাখ লাখ টাকার অন্যান্য মূল্যবান ফসল। সারি সারি মিষ্টি আখে ভরে উঠেছে মানিকগঞ্জের মাঠ। এক বিঘা জমিতে খরচ হচ্ছে ২০ থেকে ২৫ হাজার, আর মৌসুম শেষে বিক্রি প্রায় লাখ টাকার আখ। তাই স্বাদে-মিষ্টিতে পরিচিত এই ফসলই এখন অনেক কৃষকের কাছে হয়ে উঠেছে আয়ের বড় ভরসা।

মানিকগঞ্জ সদর উপজেলার রমনপুর ও পাথরাইল গ্রামের মাঠজুড়ে এখন আখের রাজত্ব। চলতি মৌসুমে জেলায় ৫২৪ হেক্টর জমিতে হয়েছে আখের আবাদ। সদর থানা, সিংগাইর ও সাটুরিয়ায় আখ চাষ হচ্ছে সবচেয়ে বেশি।

আশ্বিনে জমিতে আখের চারা রোপণ করে প্রায় এক বছর চলে পরিচর্যা। ভাদ্র মাসে শুরু হয় কাটা। একই জমিতে মুলা, গাজর, ধনেপাতা, লালশাক কিংবা তামাকের মতো ফসলও চাষ করছেন কৃষকেরা। ফলে আখের পাশাপাশি মিলছে বাড়তি আয়ও।

ঈশ্বরদী, বোম্বাই, রংবিলাস, ধলি ও মিস্রিমালাসহ বিভিন্ন জাতের আখের চাষ হচ্ছে এই অঞ্চলে। ফলন ভালো, রোগবালাই কম, আর মিষ্টি হওয়ায় এসব আখের চাহিদাও বেশ। রাজধানীর কারওয়ান বাজার, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা মাঠ থেকেই কিনে নিয়ে যাচ্ছেন এই আখ।

প্রতিটি আখ পাইকারিতে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরে। পরে খুচরা বাজারে সেই আখের দাম উঠছে ৪০ থেকে ৫০ টাকা। এতে কৃষকের পাশাপাশি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও।

তবে সার ও উৎপাদন উপকরণের দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কৃষকেরা। তাদের প্রত্যাশা, উপকরণের দাম সহনীয় রাখা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা হলে আরও বাড়বে আখের আবাদ।

মিষ্টি আখে শুধু মাঠের চিত্রই নয়, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্যের হিসাবও। লাভজনক এই আবাদে তাই প্রতিনিয়তই বাড়ছে কৃষকের আগ্রহ। আর এতেই নতুন করে আখ চাষে স্বপ্ন বুনছেন মানিকগঞ্জের অনেক কৃষক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবির হাতে গ্রেপ্তার

২০ হাজার খরচে লাখ টাকা আয়

আপডেট টাইম : ১১:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬