ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর লং মার্চের দাবির সঙ্গে দলটির আমিরের সংসদে দেওয়া বক্তব্যে দ্বিমুখিতা রয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামীর লোগো থেকে ‘আকিমুদ্দিন’ কথাটি তুলে দেওয়া হয়েছে। এতে সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর থাকে না। ফলে দলটিকে ইসলামী দল বলা যায় কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াতে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করেনি।

বরং জামায়াতের আমির সেসময় বলেছিলেন, তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবেন না; প্রচলিত আইনেই দেশ পরিচালিত হবে।জামায়াতের লং মার্চ প্রসঙ্গে রেজাউল করীম বলেন, বিভিন্ন দাবিতে জামায়াত লং মার্চ করেছেন। কিন্তু সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের তৈরি নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লং মার্চ করার কারণ কী—এ প্রশ্ন থেকেই যায়।

এটি এক ধরনের দ্বিমুখী আচরণ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

আপডেট টাইম : ১১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬