প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে উপলক্ষে শনিবার সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
এতে বলা হয়, শনিবার ১৫ আগস্ট সারাদেশের দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও এ কর্মসূচি পালন আহ্বান জানানো হয়েছে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন।
বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তার বড় ছেলে তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
Reporter Name 





















