কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে মন্ত্রণালয়টির নতুন সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। অন্যদিকে বর্তমান কৃষি সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেটি উর্মি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার এ নিয়োগের মেয়াদ ও অন্যান্য শর্ত চুক্তিতে নির্ধারিত হবে।
Reporter Name 
























