ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বৃক্ষমেলায় প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে : পরিবেশমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২৪ বার

মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০২৬-এ রেকর্ড প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বিপুল পরিমাণ এই চারা কেনাবেচা প্রমাণ করে দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র নার্সারি উদ্যোক্তা ও তরুণ সমাজ একটি টেকসই সবুজ অর্থনীতি গড়ে তুলতে পুরোপুরি প্রস্তুত।

রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ বন ভবনের হৈমন্তী মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী জানান, এবারের বৃক্ষমেলায় মোট ৭৪টি নার্সারি অংশ নিয়েছিল। মাসব্যাপী এই মেলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক বৃক্ষপ্রেমী মানুষ আগ্রহ নিয়ে চারা সংগ্রহ করেছেন।

তিনি আরও বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে বন অধিদপ্তর দেশের দারিদ্র্য বিমোচনে একটি নীরব বিপ্লব ঘটিয়েছে, যা সাধারণ মানুষের পরিবেশ সচেতনতারই প্রতিফলন।

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত দূরদর্শী পদক্ষপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যক্তিকেন্দ্রিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিচর্যা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের আগেই জাতীয় বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে সামনে রেখে পরিবেশ সুরক্ষার আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৃক্ষমেলায় প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে : পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬