ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

১৫ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাল বিক্রি শুরু, চলবে নভেম্বর পর্যন্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৫০ বার
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। গত শনিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ সময় কার্ডধারী উপকারভোগীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। এরপর ২০২৭ সালের মার্চ ও এপ্রিল মাসেও একই কর্মসূচির আওতায় চাল বিক্রি করা হবে।
সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী এই সুবিধা পাবেন। এর মধ্যে ২৪৮ উপজেলার ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর জন্য পুষ্টিচাল এবং ২৪৭ উপজেলার ২৯ লাখ ৭১ হাজার কার্ডধারীর জন্য সাধারণ চাল বরাদ্দ রাখা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রে খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ আগস্ট পর্যন্ত সরকারের মোট খাদ্য মজুত ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ টন। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ টন।
উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরে ৫০ লাখ পরিবারকে লক্ষ্য করে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়। শুরুতে এ কর্মসূচির চালের দাম ছিল কেজিপ্রতি ১০ টাকা। ২০২২-২৩ অর্থবছর থেকে তা বাড়িয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়। কর্মসূচিতে গ্রামীণ এলাকার নিম্ন আয়ের পরিবার, বিধবা, বয়স্ক ও নারী পরিবার প্রধানদের অগ্রাধিকার দেওয়া হয়। সরকার এ কর্মসূচি এবং ওএমএসে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাল বিক্রি শুরু, চলবে নভেম্বর পর্যন্ত

আপডেট টাইম : ১১:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬