ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২৩ বার

চলতি বছর স্থানীয়ভাবে সংযোজিত ১০০টি গাড়ি বাংলাদেশে রপ্তানি করবে পাকিস্তানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। আগামী চার বছরে প্রতিষ্ঠানটির বিদেশে মোট গাড়ি রপ্তানির সংখ্যা ৫ হাজার ৮০০টিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশের র‌্যানকন গ্রুপের সঙ্গে গাড়ি রপ্তানির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খানের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, চলতি বছর পাকিস্তানে স্থানীয়ভাবে সংযোজিত ১০০টি গাড়ি বাংলাদেশে পাঠাবে এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খান বলেন, এই চুক্তির মাধ্যমে পাকিস্তান লাখ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা আয় করবে। একই সঙ্গে এটি সরকারের রপ্তানিনির্ভর শিল্প প্রবৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হারুন আখতার খান জানান, গাড়ি রপ্তানি বাড়ানো, স্থানীয় উৎপাদন ও যন্ত্রাংশের ব্যবহার বৃদ্ধি এবং দেশের গাড়ি উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করতে পাকিস্তান সরকার একটি সমন্বিত অটোমোবাইল নীতি চূড়ান্ত করছে।

র‌্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের গাড়ির বাজারে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। একই সঙ্গে দেশের গ্রাহকরা পাকিস্তান থেকে আমদানি করা গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। পাকিস্তানের গাড়ি উৎপাদন শিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং এ খাতে রপ্তানির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

আপডেট টাইম : ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬