ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩০ বার

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে নিউইয়র্ক যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর এ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সরকার প্রধান হিসেবে এটা হবে বিশ্ব সংস্থাটির সদরদপ্তরে তার প্রথম সফর।

সরকারি একাধিক সূত্র জানায়, সাধারণ পরিষদের অধিবেশনের পাশে তিনি নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ আয়োজিত একটি আলোচনা সভা, কয়েকটি দেশের রাষ্ট্র ও  সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাতে অংশ নিতে পারেন। এসব কর্মসূচি চূড়ান্ত হওয়া সাপেক্ষে তার আগামী ২১ অথবা ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

তারেক রহমানের সফরসূচি নিয়ে এখনো কাজ চলছে, এমনটি জানিয়ে সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষ করেই যতটা সম্ভব দ্রুত দেশে ফিরতে চান। তবে তার আগে তিনি প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কেন্দ্র সিলিকন ভ্যালি যেতে পারেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবার অধিবেশনে সভাপতিত্ব করবেন। আগামী ৭ অথবা ৮ সেপ্টেম্বর তার এ দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য তিনি আগামী সেপ্টেম্বরের শুরুতে নিউইয়র্ক পৌঁছাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬