ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২ বার

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে, জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসরে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন এ কর্মকর্তারা। প্রশাসনিক সংস্কার ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের পর্যালোচনার অংশ হিসেবে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে এ কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

আপডেট টাইম : ১১:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬