ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে ৯৩ এএসপিকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২ বার

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে পদায়ন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজম্যান্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গাজীপুর ছাড়াও রংপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিলেট, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় বাস্তব প্রশিক্ষণের জন্য তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে বদলি ও পদায়ন করা হলো। বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর শিক্ষানবিশ এসব সহকারী পুলিশ সুপার বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

একযোগে ৯৩ এএসপিকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : ১১:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬