ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৪ বার

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক মাঠে আমাদের প্রজন্ম জিতে এলে সেটিই হবে বাংলাদেশের অর্জন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তোমরা যদি নিজেদের গড়ে তুলতে পার, তবে বাংলাদেশ গড়ে তোলা যাবে। তোমাদের মধ্য থেকেই ভালো চিকিৎসক, প্রকৌশলী, ভালো খেলোয়াড় বের হবে। নিজেকে ছোট না ভেবে এগিয়ে যেতে হবে।

সমাপনীতে ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল মাঠে বসেই দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন কুঁড়ি স্পোর্টসের থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন সরকারপ্রধান।

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে আটটি ডিসিপ্লিনে অংশ নেয় দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ। এরপর জাতীয় পর্ব হয় ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে।

আজ বালকদের ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সিলেট। আর বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬