ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে পালানোর অভিযোগে এসআই গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৫০৩ বার

নরসিংদীতে প্রবাসীর স্ত্রী-সন্তানকে নিয়ে পালানোর অভিযোগে জিয়াউর রহমান নামে পুলিশের এক এসআইকে গ্রেফতার করা হয়েছে। জিয়াউর রহমান নরসিংদীর রায়পুরা থানায় কর্মরত ছিলেন। সোমবার বিকেলে নরসিংদী সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সদর থানা পুলিশ জানায়, রায়পুরার নিলক্ষা ইউনিয়নে সম্প্রতি সংঘর্ষ চলাকালীন সেখানকার অস্থায়ী পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন এসআই জিয়াউর রহমান। সেই সুবাদে নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের প্রবাসী মানিক মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী পারভীন বেগমের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জিয়াউর রহমানের। পরে টাকা-পয়সা ও দুই শিশুসন্তানসহ ওই প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যান জিয়া। এই অভিযোগে বিদেশ থেকে এসে নরসিংদীর আদালতে মামলা করেন প্রবাসী মানিক মিয়া। আদালতের নির্দেশ পেয়ে গতকাল সন্ধ্যায় এসআই জিয়াকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে পালানোর অভিযোগে এসআই গ্রেফতার

আপডেট টাইম : ১২:২১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬