ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩৪ বার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো জ্বালানি সংকট। এনার্জি নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, তেল নেই, জ্বালানি নেই। ফলে সমস্যা অনেক বেড়ে গেছে।
রোববার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আজকেও দেখেন, আমেরিকা-ইরানের যুদ্ধের পরে সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সবকিছুই সমস্যায় পড়েছে।
সম্প্রতি বগুড়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জ্বালানি সংকটের সমাধানে কাজ করছেন। তারা বিকল্প জ্বালানির পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে কাজ করছেন।
মন্ত্রী বলেন, আমি দেখলাম, সেখানে তারা ফ্লাই এনার্জি, অর্থাৎ চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজও শুরু করেছেন।
তিনি বলেন, এসব প্রযুক্তি মাঠপর্যায়ে নিয়ে যেতে হবে এবং কৃষক ও শিল্পপ্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা এর সুফল পেতে পারেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা সবচেয়ে প্রিভিলেজড। হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়ে তোমাদের মতো কিছু শিক্ষার্থী মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছে। তাই তোমাদের ওপর একটি জাতির দায়িত্ব রয়েছে।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাস হয়েছে। এই সময়ে নানা ধরনের আলোচনা, সমালোচনা হয়েছে উল্লেখ করে বলেন, বাংলাদেশের চারিত্রিক বৈশিষ্ট্য হলো আমরা অনেক বেশি কথা বলি। কিন্তু এসব থেকে বের হয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট : মির্জা ফখরুল

আপডেট টাইম : ১২:০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬