ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৪ বার

চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে ইতোমধ্যে একাধিক দেশের সঙ্গে আলোচনা চলছে এবং অনেক বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে।

রবিবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ বিষয়ক এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ বাংলাদেশে কীভাবে বিনিয়োগ করতে পারে, সে বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং এ নিয়ে নিয়মিত যোগাযোগ চলছে।

বিনিয়োগের অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এটি নির্দিষ্ট কোনো দিনক্ষণ বা সময়ের ওপর নির্ভর করে না; প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বিনিয়োগে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনিয়োগকারীদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। একইভাবে বিদেশে বসবাসরত যেসব বাংলাদেশি দেশে বিনিয়োগ করতে চান, তারাও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন।

তিনি বলেন, বিএনপি উত্তরাধিকারসূত্রে একটি দুর্বল অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত, পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করছে।

বিনিয়োগের অগ্রাধিকার খাত সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি, টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতি, কুটির শিল্প, শিল্প-সংস্কৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমেও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ক্রীড়া খাতেও উল্লেখযোগ্য বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এ কারণে বিদেশি বিনিয়োগ আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া কূটনীতিকে কাজে লাগাচ্ছে। একইভাবে দেশের সংস্কৃতি খাতেও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্লু ইকোনমি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। বাংলাদেশে ব্লু ইকোনমিতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশও এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট টাইম : ১১:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬