ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ভুল হলে ধরিয়ে দিবেন, শুধরে যাব : আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫৪ বার

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ভুল হলে ধরিয়ে দিবেন আমরা শুধরে যাব, সঙ্গে থাকুন পাশে থাকুন, আমাদের আপনাদেরই একজন ভাবুন।\

আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটরিয়ামে জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে চাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই বলেই ভোটের কালি মোছার আগেই পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাড়ে ১১ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

এ অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ ও সিভিল সার্জন শামীম কবির।

এর আগে বিকেলে আইনমন্ত্রী জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

জেলা ও সদর উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ১৮২ উপকার ভোগীর মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।  এর মধ্যে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ১১২টি বাইসাইকেল, নারীদের মধ্যে ৫১টি সেলাই মেশিন, ১২টি হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন আইনমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ভুল হলে ধরিয়ে দিবেন, শুধরে যাব : আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬