ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১১ বার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি। পদে পদে বাধা দিয়েছে।

আমাদের নেতাকর্মী ও সাধারণ জনগণ মিথ্যা মামলার জন্য ঘরে থাকতে পারে নাই। কোর্টে গিয়ে ঘুরতে হয়েছে। জেলে যেতে হয়েছে। নানা রকমের অত্যাচার সহ্য করতে হয়েছে।
দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিবাদ ও আন্দোলন পার করে একটি সুষ্ঠু ভোটের মধ্যদিয়ে গণতন্ত্রের পথে আমরা হাটতে শুরু করেছি। এখন কিন্তু আর সেই সমস্যা নেই।শনিবার (১৮ জুলাই) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না।

আমার বাবা কে এম ওবায়দুর রহমানও প্রতিহিংসার রাজনীতি পছন্দ করতেন না। আবার বাবা দলমত না দেখে জাতির সেবা করে গেছেন। তার সন্তান হিসেবে আমি ১৭ বছর চেষ্টা করেছি সকলের পাশে থাকার। মহান আল্লাহ আমাদের অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা।
বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে শামা ওবায়েদ বলেন, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি সমাজের জন্য বড় হুমকি। এসব সমস্যা মোকাবেলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে সামাজিক অবস্থান জোরদার করতে পারলে অপরাধ ও সামাজিক অবক্ষয় অনেকটাই রোধ করা সম্ভব।

বিএনপির এই নেত্রী বলেন, স্থানীয় বিরোধ, জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্ব ও সামাজিক সংঘাত নিরসনে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখা প্রয়োজন। জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দিনব্যাপী সফরের অংশ হিসেবে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মাসুদুর রহমানের বাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পরে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ডা. মাসুদুর রহমানের ভাতিজা ও নাতির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬