ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৪ বার

মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে স্পট মার্কেট থেকে একসঙ্গে ২০ হাজার কোটি টাকার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে যাচ্ছে সরকার। আগামী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ মাসে ১০টি কোম্পানির কাছ থেকে এই এলএনজি কেনা হবে। সরকার টু সরকার-জি টু জি চুক্তির আওতায় জ্বালানি বিভাগ এ এলএনজি কিনছে। প্রতি ইউনিট এলএনজির দর দেওয়া হয়েছে ১৭ থেকে ১৯ ডলার। দীর্ঘ মেয়াদে চুক্তির চেয়ে ৫০ শতাংশ বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে বাংলাদেশকে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানায়, রাষ্ট্রীয় সংস্থা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) এবং পেট্রোবাংলা ১০টি কোম্পানির কাছ থেকে প্রস্তাব নিয়েছে। এখন সব প্রক্রিয়া শেষ হলে ওই প্রস্তাব ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে যাবে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ১০টি সরবরাহকারী প্রতিষ্ঠান এলএনজির দর দিয়েছে। এ দর চূড়ান্ত নয়। এ নিয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে সমঝোতা করা হবে। তারপর তাদের প্রস্তাব চূড়ান্ত করে ক্রয় জ্বালানি বিভাগে পাঠানো হবে।

এদিকে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন. মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এখন এলএনজির দাম চড়া। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা হয়ে যুদ্ধ বন্ধ হলে এলএনজির বাজার অনেক কমতে পারে। যেমনটা গত মাসে ঘটেছিল। ওই সময়ে ১৮-১৯ ডলারের এলএনজি ১৫-১৬ ডলারে নেমে আসে।

দেশে দৈনিক ২৬৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়। এর মধ্যে আমদানি করা এলএনজি হচ্ছে ১০৫ কোটি ঘনফুটের বেশি। জাতীয় গ্রিডে এই গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতি মাসে ১০টির বেশি এলএনজি কার্গো আমদানি করে পেট্রোবাংলা। সংশ্লিষ্টরা জানান, আগামী ৫ মাসে ৫০টির বেশি এলএনজি কার্গো প্রয়োজন। এরমধ্যে দীর্ঘ মেয়াদে চুক্তির আওতায় প্রতি মাসে ৪টি থেকে ৫টি কার্গো পেতে পারে পেট্রোবাংলা।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, স্পট মার্কেট থেকে একসঙ্গে বেশি করে কিনলে সস্তায় এলএনজি পাওয়া যেতে পারে-এমন চিন্তা থেকে জি-টু-জি নীতিমালার আওতায় বিভন্ন সরবরাহকারীকে প্রস্তাব দিতে বলা হয়। এর মধ্যে ৫ মাসের বিভিন্ন সময়ে এলএনজি সরবরাহের আগ্রহ দেখিয়ে ভিটল, ইউএসএ, টোটাল এনার্জি, ইউকে, হানবোর ইউএসএ, গানবোর সিঙ্গাপুর, এমিরাতস ন্যাশনাল অয়েল কোম্পানি, সিঙ্গাপুর প্রাইভেট কোম্পানি, অরচার এনার্জি ও সিকার ইন্টারন্যাশনাল যৌথ কোম্পানি, এডনক ট্রেডিং, আইআরএইচ গ্লোবাল ট্রেডিং ও সরকার ট্রেডিং গত মঙ্গলবার অনলাইনে দরপত্র জমা দিয়েছে।

বৃহস্পতিবার তাদের প্রস্তাবের মূল কপি কুরিয়ায় পেট্রোবাংলার কাছে পাঠানো হয়েছে। ১০ কোম্পানি দর দিয়েছে ১৭ থেকে ১৯ ডলার পর্যন্ত। যদিও স্পট মার্কেটে এখন চলছে প্রতি ইউনিট ২০ ডলারের বেশি। প্রতি কার্গো এলএনজি আমদানি করতে সরকারকে ৬৫০ থেকে ৭০০ কোটি টাকা ব্যয় করতে হয়। এ হিসাবে ৩০ কার্গোর জন্য এলএনজি আমদানি করতে ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হতে পারে বলে জানা গেছে।

সরকারি সূত্র জানিয়েছে, জি-টু-জির আওতায় ৫ মাসের স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহ দিতে ১৮টি কোম্পানির কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্যে ১০টি কোম্পানি সাড়া দিয়েছে। এখন এই ১০ কোম্পানির সঙ্গে তাদের দাম নিয়ে দরকষাকষি করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের একটি পক্ষ এভাবে একসঙ্গে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার পক্ষে নয়। কারণ যুদ্ধ থেমে গেলে এই এলএনজির দাম কমতে পারে। এখন ১০ কোম্পানির সঙ্গে ৫ মাসের জন্য এখনই চুক্তি হয়ে গেছে, পরে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বেশি দামে কিনতে হবে। তাই শেষ পর্যন্ত এ ব্যাপারে সরকার কী সিদ্ধান্ত নেয় সেটি দেখার বিষয়।

দীর্ঘ মেয়াদে চুক্তির আওতায় সরকার প্রতি মাসে ৪-৫টি কার্গো এলএনজি কিনছে। সে এলএনজির দাম অনেক কম। সর্বশেষ দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি থেকে এলএনজি কিনে মাত্র ১৩ দশমিক ৭২ ডলার প্রতি ইউনিটে। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিপদে পড়ে বাংলাদেশ। যুদ্ধের আগে বেশির ভাগ কাতার, ওমান এবং মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির কাছ থেকে এলএনজি কেনা হতো। যুদ্ধের ফলে কাতার, ওমান এবং এক্সিলারেট এনার্জি ফোর্স শাটডাউন দিয়ে দেয়। এরমধ্যে কাতার এনার্জি কিছুটা সরবরাহ দিলেও বাকিরা এখনো দিতে পারছে না।

সম্প্রতি কাতার এনার্জি জানিয়েছে, যুদ্ধে তাদের গ্যাসক্ষেত্র দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যুদ্ধ বন্ধ হলে আগামী ৫ বছর তারা আগের চেয়ে ৫০ শতাংশ এলএনজি সরবরাহ কম দিতে পারবে। চুক্তির আওতায় বাকিরা কবে নাগাদ সরবরাহ শুরু করবে তা এখনো জানায়নি। এ কারণে বাংলাদেশকে এখন স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে করে দীর্ঘ মেয়াদে চুক্তির চেয়ে ৫০ শতাংশ বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত বছর সরকার ৪৫ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করে। এ বছর এই খরচ ৬৫ হাজার কোটি টাকায় গিয়ে দাঁড়াতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি

আপডেট টাইম : ১২:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬