ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৪ বার

রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম।

রোববার (১২ জুলাই) ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, অব্যাহত ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলজট দ্রুত কমাতে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সড়কের ড্রেনেজ মুখ পরিষ্কার রাখতে ভোর থেকেই ইমারজেন্সি রেসপন্স টিম নিরলসভাবে কাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এ পরিস্থিতিতে দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

এদিকে দুপুরে নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম। হাঁটু পানিতে দাঁড়িয়ে তিনি অপসারণকাজ তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে গাছটি সরিয়ে নেওয়ার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল থেকেই ডিএসসিসি প্রশাসক দক্ষিণ সিটির বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলি পরিদর্শন করেন। পাশাপাশি পানি নিষ্কাশনে নিয়োজিত ইমারজেন্সি রেসপন্স টিমের কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মোহাম্মদ আবদুস সালাম বলেন, টানা ভারী বর্ষণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোর থেকেই সিটি কর্পোরেশনের কর্মীরা মাঠে কাজ করছেন। জলাবদ্ধতা ও অন্যান্য প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি নাগরিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার চলমান রাস্তা খননের কারণে তৈরি গর্ত এবং বিভিন্ন এলাকায় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

আপডেট টাইম : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬