ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ভারী বর্ষণে রাজধানী জলমগ্ন, নগরবাসীর দুর্ভোগ চরমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৩০ বার

বিরামহীন টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর বিভিন্ন এলাকা। গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতায় তীব্র যানজটে নাকাল নগরবাসী। এতে করে সময়মতো শিক্ষার্থী ও চাকরিজীবীরা গন্তব্যে পৌঁছাতে পারেনি। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন মিরপুরের বাসিন্দারা। এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আরও ৪৮ ঘণ্টা পর কমে আসবে বৃষ্টিপাত।

গত শনিবার রাত থেকে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে রাজধানীতে। এতে করে বনানীর মূলসড়কসহ খিলখেত, মহাখালী, ঢাকা গেইট, ধানমন্ডি, মালিবাগ, শান্তিনগর, নিউমার্কেট, সেগুনবাগিচা, মিরপুর, কালশী, তেজগাও এলাকাসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নজিরবিহীন দুর্দশায় বাসিন্দারা। বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি।

রাজধানীর বেশিরভাগ সড়কেই জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি দেখা গেছে। কাজে বেরিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারেনি চাকরিজীবীরা। বিকল্প হিসেবে ভ্যান-রিকশায় পারাপার হলেও ক্লাস, পরীক্ষা মিস করেছে শিক্ষার্থীরা।

নগরবাসীর অভিযোগ, আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি নগরের বেশিরভাগ নালা-ড্রেনেজ সচল রাখতে নেই কোনো উদ্যোগ উদ্দ্যোগ নেওয়া হয়নি।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, এমন ভারী বৃষ্টি থাকবে আরও দুইদিন। আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশের জন্য আরও একবার দেওয়া হয়েছে সতর্কবার্তা।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে চলতি মাসেই ঘনীভূত হতে পারে আরেকটি লঘুচাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ভারী বর্ষণে রাজধানী জলমগ্ন, নগরবাসীর দুর্ভোগ চরমে

আপডেট টাইম : ০৪:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬