ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আট হাজার মাইল পাড়ি শত বছরের পুরোনো বিমানে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৭৮১ বার

একেবারে লক্কর-ঝক্কর মার্কা কিছু বিমান। ১৯২০ বা ১৯৩০ এর দশকে তৈরি। কোনো কোনটির ককপিট খোলা। নেভিগেশনের যন্ত্রপাতি একেবারেই সেকেলে। এসব বিমান নিয়েই আট হাজার মাইল পথ পাড়ি দিয়েছেন একদল পাইলট। এটি ছিল তাদের এক মহড়ার অংশ। এটি শুরু হয় গত নভেম্বরে। যাত্রাপথে এসব বিমান থেমেছে মিশরের পিরামিড এবং মাউন্ট কিলিমানজারোর কাছে।

এই মহড়ার নাম দেওয়া হয়েছিল ক্রেট-টু-কেপ র‍্যালী। ১১ নভেম্বর শুরু হওয়া এই র‍্যালী মূলত আফ্রিকার ওপর দিয়ে বিমান চালনার প্রথম যুগের একটি রুট অনুসরণ করেছিল।

পুরোনো এই বিমানগুলো মিশরের কায়রো হয়ে নীল নদের ওপর দিয়ে খার্তুম এবং ইথিওপিয়ার পর্বতময় অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়। এরপর এগুলো কেনিয়ার রাজধানী নাইরোবিতে গিয়ে নামে। মহড়ায় অংশ নেয়ার সময় একটি বিমানের ইঞ্জিন প্রায় বিকল হয়ে গিয়েছিল।

অপর একজন, ৭২ বছর বয়সী ব্রিটিশ পাইল মরিস কার্ক দুবার তার বিমানসহ নিখোঁজ হয়ে যান। তাকে ইথিওপিয়ার কর্তৃপক্ষ গ্রেফতার করে একবার। এরপর তিনি ভুল করে দক্ষিণ সুদানের এক যুদ্ধ কবলিত এলাকায় গিয়ে নামেন।

এই বিমান মহড়ার আয়োজক স্যাম রাদারফোর্ড বলেন, এ পর্যন্ত এই মহড়াকে সফলই বলতে হবে। তবে সব বিমান যখন কেপ টাউনে গিয়ে নামবে, তারপর আমরা স্বস্তির নিশ্বাস ফেলবো।

মোট ১১ টি পুরোনো বিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাতটি বিমানের দক্ষিণ আফ্রিকার কেপটাউন পর্যন্ত যাওয়ার কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আট হাজার মাইল পাড়ি শত বছরের পুরোনো বিমানে

আপডেট টাইম : ১১:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬