ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

কিস্তির টাকার টেনশনেই বৃষ্টির দিনে রিকশা চালাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৫৭ বার

গত কয়েকদিন যাবৎ ঢাকাসহ সারাদেশেই চলছে ভারী বর্ষণ। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি বায়ু প্রবল অবস্থায় থাকার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। রাজধানীতে গত কয়েকদিন যাবৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

শুক্রবার( ১০ জুলাই) সকাল থেকে হচ্ছে ভারী বর্ষণ।

এমন বৃষ্টির দিনেও রিকশা নিয়ে বের হয়েছেন আব্দুল করিম (৬০)। নতুনবাজার রিকশা গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে এসে রামপুরা ব্রিজ এলাকায় বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছে যাত্রীর জন্য। জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা আব্দুল করিমকে বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন কেন? জিজ্ঞেস করতেই বলে উঠেন, কিস্তির টাকার টেনশন মাথায় ঘুরে, তাই এই বৃষ্টির মধ্যেই রিকশা নিয়ে বের হয়ে গেছি। জমি জমা নাই তাই হাতের উপরই সংসার। ডেইলি ৫০০ টাকা খরচ আছে, বাড়িতে টাকা পাঠান লাগে। টাকা উঠিয়েছি, ১০ হাজার টাকা কিস্তি দেওয়া লাগে মাসে। রিকশা চালাইয়া এক মেয়েকে বিএ পাশ করাইছি, আরেক পোলা(ছেলে) মেট্টিক পরীক্ষা দিয়েছে।

dhakapost

সংসার চালানোর মত ছেলে নাই জিজ্ঞেস করলে বলেন, আছে। আজকালকার ছেলেদের বিয়ে করালে পরে ছেলেরই হয় না, পরের মাইয়ার কাছে ছেলেকে দিলে ছেলে আর থাকে। বেতন পায় ১৮ হাজার, ফ্ল্যাট ভাড়া নিয়েছে ৮ হাজার দিয়া, পরে দেখা যায় আমারই টাকা দিতে হয়। শেষে দুঃখ করেই বলে উঠলেন, কপালই ভালো না, বাপের ৬০ বিঘা জমি ছিলো, যমুনা নদীতে তলিয়ে গেছে।

dhakapost

দুই নাতিকে ভ্যানে বসিয়ে এই বৃষ্টির মধ্যে ভ্যান চালিয়ে কাঁঠাল নিয়ে যাচ্ছেন সিদ্দিক মিয়া। কাক ভেজা হয়ে কাওরান বাজার থেকে ৭০০ টাকার কাঁঠাল নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য। বিক্রি না হলে গরুরে খাওয়ায় দেবেন। আফতাবনগর জমির কেয়ারটেকার হিসেবে থাকেন আর গরু পালেন। লোন করে গরুও কিনেছেন দুইটি। মাসে গরুর টাকার কিস্তি দিতে হয়। যে টাকা বেতন পাই তা সংসার চালিয়ে কিস্তির টাকা দিতে হিমশিম খাই। গরু দিয়ে এখনো টাকা ইনকাম নাই। তাই বৃষ্টির মধ্যেই কাওরান বাজার কাঁঠাল নিতে গিয়েছিলাম। নাতি দুইজন উঠে পরলো ভ্যানে।

dhakapost

এমন ঝুম বৃষ্টির ছুটির দিনে আরাম আয়েশ আর খিচুড়ি রান্না কথা একদিকে চললেও, অন্যদিকে এমন ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কিস্তির টাকার টেনশন নিয়ে অনেক নিম্ন আয়ের মানুষেদেরকে জীবন সংগ্রাম চালাতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

কিস্তির টাকার টেনশনেই বৃষ্টির দিনে রিকশা চালাই

আপডেট টাইম : ০৮:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬