ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সাভার উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
  • ৪৭৩ বার

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিনকে অপসারণ করা হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা কফিল উদ্দিনের অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাভার উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করার নির্দেশ জারি করা হয়েছে।

তিনি জানান, গত ২১ জুন জারি করা প্রজ্ঞাপনের কপি বৃহস্পতিবার তিনি হাতে পেয়েছেন।

প্রজ্ঞাপনে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত উপজেলা পরিষদের সাধারণ সভায় অনুপস্থিত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধিত ২০১১ এর ১৩/২ ধারা অনুসারে তাকে অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের সময় নাশকতা, মানুষ হত্যার চেষ্টাসহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে পলাতক রয়েছেন কফিল উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

সাভার উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

আপডেট টাইম : ০২:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫