ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

রাশিয়ার হ্যাকিংয়ের জবাব দেবে যুক্তরাষ্ট্র : ওবামা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
  • ৫৮৬ বার

মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে সাইবার হামলার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি জড়িত বলে হোয়াইট হাউসে অভিযোগ তোলার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘রাশিয়ার হ্যাকিংয়ের উপযুক্ত জবাব দেবে যুক্তরাষ্ট্র।’

বৃহস্পতিবার এনপিআর রেডিও’কে তিনি বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে কোন বিদেশি সরকার যদি আমাদের নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করে তাহলে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেয়া প্রয়োজন।’

প্রেসিডেন্ট বারাক ওবামার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা বেন রোডস বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন যেভাবে নিজের দেশ ও প্রশাসন পরিচালনা করেন, তাতে তার অজ্ঞাতসারে রুশ হ্যাকাররা এত বড় হ্যাকিং এর ঘটনা ঘটাতে পারে না।’

মার্কিন কর্মকর্তারা আরো বলেন, “গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদনে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে রুশ হ্যাকাররা ঐ সাইবার হামলা করেছিল। আর এর নির্দেশনা এসেছিল সর্বোচ্চ কোন পর্যায় থেকে।’

কর্মকর্তারা আরো বলেছেন, ‘রুশ সরকারের যেকোনো কর্মকাণ্ডের জন্য তো সরকার প্রধান হিসেবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টই দায়ী হবেন।
তবে রাশিয়া শুরু থেকেই ঐ সাইবার হামলার বিষয়ে দেশটির কোন রকম সম্পৃক্ততার সম্ভাবনা নাকচ করে আসছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

রাশিয়ার হ্যাকিংয়ের জবাব দেবে যুক্তরাষ্ট্র : ওবামা

আপডেট টাইম : ১১:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬