ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩৯ বার

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১ জুলাইয়ের স্মারকে দেওয়া সুপারিশের ভিত্তিতে এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০–৫৩,০৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির পাশাপাশি তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, পদোন্নতি পাওয়া ৩৪ কর্মকর্তার নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী পরবর্তী সময়ে উপসচিব (ক্যাডার বহির্ভূত) পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : ১১:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬