ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে হাওর সফরে দুই প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩০ বার

মৎস্য উন্নয়ন, কৃষক-মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় ও অবকাঠামো সম্ভাবনা নিয়ে ব্যস্ত দিন কাটবে তিন উপজেলায়

জেলা প্রতিনিধি, নেত্রকোনা :
হাওরাঞ্চলের উন্নয়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং কৃষক-মৎস্যজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী সফরে আসছেন দুই প্রতিমন্ত্রী। নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার রাষ্ট্রীয় সফরে অংশ নেবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি)।

বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম। সফরসূচি অনুযায়ী, দুই প্রতিমন্ত্রী প্রথমে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় কৃষক ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করবেন। পরে খালিয়াজুরীর বিভিন্ন জলাশয়েও একই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর তারা মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ট্রলারঘাট এলাকায় স্থানীয় জনগণ ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পোনামাছ অবমুক্ত করবেন। সফরের শেষ পর্যায়ে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এ সফরকে ঘিরে হাওরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ, জেলেদের জীবনমান উন্নয়ন, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার বিকাশে সরকারের নতুন উদ্যোগের পথ আরও সুগম হবে।

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে দুই প্রতিমন্ত্রীর এ সফর হাওরবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে হাওরাঞ্চলের মৎস্যজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের দীর্ঘদিনের দাবি মোহনগঞ্জ–আটপাড়া–মদন–কেন্দুয়া হয়ে আঠারোবাড়ী পর্যন্ত রেললাইন নির্মাণ বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম জানান, রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে দুই প্রতিমন্ত্রী তিন উপজেলায় কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করবেন। সরকারি এ কর্মসূচি হাওরের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাওর বার্তা বিশ্লেষণ :
হাওরাঞ্চল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মিঠাপানির মৎস্যভাণ্ডার। নিয়মিত পোনামাছ অবমুক্তকরণ, কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে। স্থানীয়দের বিশ্বাস, সরকারের উচ্চপর্যায়ের এই সফর হাওরের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নতুন গতি সঞ্চার করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে হাওর সফরে দুই প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬