ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

প্রশাসনে বড় পরিসরে প্রথম ব্যাচভিত্তিক পদোন্নতি আসছে ২৫ ব্যাচ থেকে যুগ্মসচিব, বঞ্চিতদেরও বিবেচনায় নিচ্ছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১১ বার

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে বড় পরিসরে প্রথম ব্যাচভিত্তিক পদোন্নতির প্রস্তুতি শুরু করেছে সরকার। উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির লক্ষ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের নিয়মিত ২৫তম ব্যাচের কর্মকর্তাদের পাশাপাশি আগের দফায় পদোন্নতিবঞ্চিত ২৪তম ব্যাচের কর্মকর্তাদেরও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রায় সাড়ে তিন শতাধিক কর্মকর্তার চাকরিজীবনের বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে বিভিন্ন পর্যায়ে রদবদল হলেও এটিই হতে যাচ্ছে প্রথম বড় পরিসরের ব্যাচভিত্তিক পদোন্নতি। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এসএসবির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব।

সূত্র জানায়, নিয়মিত পদোন্নতির জন্য ২৫তম ব্যাচের প্রায় ১৭০ জন কর্মকর্তা বিবেচনায় রয়েছেন। এর সঙ্গে পূর্ববর্তী সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত ২৪তম ব্যাচের কর্মকর্তাদের যুক্ত করায় মোট পর্যালোচনাধীন কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন শতাধিক।

পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), চাকরিজীবনের শৃঙ্খলা, কর্মদক্ষতা, প্রয়োজনীয় নম্বর, দুর্নীতির অভিযোগ, প্রশাসনিক রেকর্ড এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে ২৫তম ব্যাচের নয়জন কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে মূল্যায়ন প্রত্যাশা করেন তারা। একই সঙ্গে গোয়েন্দা প্রতিবেদনের ওপর অতিরিক্ত নির্ভরতার পরিবর্তে আরও স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি চালুরও দাবি জানিয়েছেন অনেকে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী গণমাধ্যমকে বলেন, সরকার যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের যথাযথ মূল্যায়নের পক্ষে। পদোন্নতির বিষয়টি বর্তমানে এসএসবির বিবেচনায় রয়েছে এবং বোর্ডের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ২৪ ও ২৫তম ব্যাচের পদোন্নতি একসঙ্গেই সম্পন্ন হতে পারে।

উল্লেখ্য, গত বছরের মার্চে যুগ্মসচিব পদে ১৯৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলেও নিয়মিত ২৪তম ব্যাচের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হন। সে সময় পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা পুনর্বিবেচনার দাবি জানালেও বিষয়টি দীর্ঘদিন অনিষ্পন্ন ছিল।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি মাসের মধ্যেই এসএসবির সুপারিশ চূড়ান্ত হতে পারে। এবার নতুন ব্যাচের পাশাপাশি আগের দফায় বঞ্চিত কর্মকর্তাদেরও অগ্রাধিকার দিয়ে মোট প্রায় আড়াই শতাধিক কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

প্রসঙ্গত, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তারা ২০০৬ সালের ২১ আগস্ট চাকরিতে যোগদান করেন এবং ২০১৮ সালের ২৪ অক্টোবর উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। বিধি অনুযায়ী, উপসচিব পদে নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পর তারা যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রশাসনে যুগ্মসচিবের অনুমোদিত পদ রয়েছে ৫০২টি। তবে সরকারি কর্মচারী বাতায়নের তথ্য অনুযায়ী, বর্তমানে এ পদে কর্মরত কর্মকর্তার সংখ্যা প্রায় ৮৯০ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

প্রশাসনে বড় পরিসরে প্রথম ব্যাচভিত্তিক পদোন্নতি আসছে ২৫ ব্যাচ থেকে যুগ্মসচিব, বঞ্চিতদেরও বিবেচনায় নিচ্ছে সরকার

আপডেট টাইম : ০১:২০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬