ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৩৩ বার

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের কোনো ধরনের শোডাউন বা বড় জমায়েত না করার আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে নেতাকর্মীদের জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন কেবল দলের সিনিয়র নেতা, সিনিয়র মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা

দলীয় সূত্রে জানা গেছে, এ নির্দেশনার আলোকে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় বা শোডাউন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের শোডাউন করা হবে না। নির্ধারিত ব্যক্তিরাই বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে সেখান থেকে তিনি চীনে যান। সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সঙ্গীদের শুক্রবার বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

আপডেট টাইম : ০২:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬