ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ঠেকাতে ৫ জেলায় নামলো বিজিবি, থাকবে ৮ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২ বার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা নিয়ন্ত্রণ ও দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় ৮ দিনের জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানিয়েছে, ঘোষিত জেলাগুলো ছাড়াও দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে।

উল্লেখ্য, বিজিবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ঠেকাতে ৫ জেলায় নামলো বিজিবি, থাকবে ৮ দিন

আপডেট টাইম : ১০:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬