ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

উন্নয়ন প্রকল্পের আগে পুনর্বাসন চান আজিমপুর জোন-সি’র ৪১৮ পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৩৪ বার

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির ‘জোন-সি’ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করার আগে সেখানে বসবাসরত ক্ষতিগ্রস্ত ৪১৮টি পরিবারের পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার ( ৯ জুন) সন্ধ্যায় আজিমপুর সরকারি কোয়ার্টার্স জোন-সি কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা স্পষ্ট করে বলেন, তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধী নন। তবে মানবিক, ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের স্বার্থে কোনো পরিবারকে পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না করে উচ্ছেদ করা সমীচীন হবে না। পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা মেনে আগে বাসিন্দাদের পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এদিকে আজিমপুর কলোনির বাসিন্দাদের এই মানবিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি সাধারণ বাসিন্দাদের এই দুর্ভোগের কথা বিবেচনা করে পুনর্বাসন প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

উন্নয়ন প্রকল্পের আগে পুনর্বাসন চান আজিমপুর জোন-সি’র ৪১৮ পরিবার

আপডেট টাইম : ১০:৪৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬