ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৮ বার

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জাতির প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়িয়ে জাতির হাল ধরেছেন।

শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। তার জীবনাদর্শ, সততা, দায়িত্ববোধ ও জনগণমুখী রাজনীতি দেশের মানুষের কাছে আজও অনুকরণীয়।

তিনি বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক আদর্শের অনুসারীদের আচরণ, দায়িত্ববোধ, জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

জনগণ যেন তাদের কর্মকাণ্ডে শহীদ জিয়ার আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন দেখতে পায়, সে বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, জনগণ একটি সৎ, দায়িত্বশীল ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রত্যাশায় বিএনপি সরকারকে দায়িত্ব দিয়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক কর্মীদের আরও দায়িত্বশীল, সংযমী ও জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ করতে হবে।

তিনি বলেন, সমাজে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে। যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা রোধে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনকে সহযোগিতার জন্য সহায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন।

মন্ত্রী আরও বলেন, সরকার ও দলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি যাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ আশা ও বিশ্বাস নিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে; ফলে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা দল বিতর্কিত হয়।

তিনি বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দায়িত্ব পালনকালে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে কাজ করে যেতে চান উল্লেখ করে তিনি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করেন।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলেই তিনি দেশ-বিদেশে একজন ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনকল্যাণ সংশ্লিষ্ট কার্যক্রম তদারকিতে মাঠপর্যায়ে খোঁজখবর নিচ্ছেন এবং দায়িত্ব পালনে অবহেলা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন। জনগণের কল্যাণে নেতৃত্বের এ ধরনের সক্রিয়তা থেকে দলীয় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সেবা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬