মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, আমরা যেন বেকার তৈরির কারখানা তৈরি না করি। স্কুলের পর স্কুল তৈরি করে যেন মেধার বিকাশ ঘটাতে পারি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেক ছেলেমেয়ের মেধার বিকাশ ঘটাতে হবে।
তিনি বলেন, আমাদের দেশে প্রচুর স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি আছে, সেখান থেকে পাস করে বেকার সৃষ্টি হয়; আমরা আর বেকার সৃষ্টি করতে চাই না। দক্ষ জনশক্তি তৈরি করতে আমাদের প্রচুর পরিমাণে টেকনিক্যাল ইনস্টিটিউশন তৈরি করতে হবে।
মন্ত্রী আরও বলেন, এখন দক্ষ না হলে বিদেশেও যাওয়া যাবে না। যারা ম্যানপাওয়ার নিতেন, তারাও এখন শর্ত দিচ্ছেন যে দক্ষ জনশক্তি হলে নেব, অন্যথায় নেব না। অদক্ষ জনশক্তি আমাদের বোঝা হবে, তাই আমরা যেন আর বেকার তৈরি না করি।
শুক্রবার (২৯ মে) বিকেলে সখিপুর উপজেলার দাড়িয়াপুর শাহাবুদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব প্রকৌশলী মহীউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা ও প্রাক্তন শিক্ষার্থী আলী আজগর প্রমুখ।
Reporter Name 























