ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৪৫ বার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন এ ঈদগাহে জামাত শুরু হয়।

ঈদের নামাজকে কেন্দ্র করে সকাল থেকেই জাতীয় ঈদগাহ এলাকায় মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকাল ৭টার পরপরই ঈদগাহ ময়দানে পৌঁছান এবং মুসল্লিদের সঙ্গে জামাতে শরিক হন।

প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ঈদের খুৎবা প্রদান করা হয়।

ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও আশপাশ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬