ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার যান পারাপার, টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ২৪ বার

আর মাত্র একদিন পরেই পবিত্র কোরবানির ঈদ। শেষ সময়ে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। ফলে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন পার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা সার্বক্ষণিকভাবে টোল আদায় কার্যক্রম চালু রাখার চেষ্টা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার যান পারাপার, টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ

আপডেট টাইম : ১২:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬