ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ২০ বার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীবাসীর নিরাপত্তা ও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের জামাত এবং ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত প্রতিটি পশুর হাটে দৃশ্যমান পুলিশের উপস্থিতির পাশাপাশি সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় জাল নোট শনাক্তকারী যন্ত্রও রাখা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, জাল নোট চক্র, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে ডিবিসহ সাদা পোশাকের পুলিশের বিশেষ দল ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে। এ ছাড়াও মানি এসকর্ট সেবা, অতিরিক্ত ভ্রাম্যমাণ দল, টহল ও তল্লাশিচৌকির (চেকপোস্ট) কার্যক্রম জোরদার করা হয়েছে। রাজধানীর প্রবেশমুখ গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ীতে তল্লাশিচৌকি বসানো হয়েছে। পশুবাহী ট্রাক যাতে নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও না নামানো হয়, সেদিকেও নজরদারি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ১২:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬