ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বসছেন সু চি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৪১০ বার

রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফোরামে বসতে যাচ্ছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চি। তিনি দেশটির রাখাইন রাজ্যের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আসিয়ানের এক অনির্ধারিত বৈঠক ডেকেছেন।

আগামী ১৯ ডিসেম্বর ইয়াঙ্গুনে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এই বৈঠক হবে। খবর এশিয়ান রিভিউয়ের।

বৈঠকে মুসলিম রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে মিয়ানমার সরকারের অবস্থান তুলে ধরবেন সু চি।

গত ৯ অক্টোবর থেকে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে আসছে।

সেনা নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গা নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আসিয়ানের সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমার সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেছেন।

আর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মার্সুদি গত ৬ ডিসেম্বর মিয়ানমারের রাজধানী নাইপেদোতে গিয়ে সু চির সঙ্গে দেখা করে রোহিঙ্গা ইস্যুতে তার সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে এসেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বসছেন সু চি

আপডেট টাইম : ১১:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬