ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জাতীয় কবির জন্মজয়ন্তী উৎসব ত্রিশালে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৪৩ বার

দীর্ঘদিনের অপেক্ষার পর এবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসব। আর এই উৎসবে ভিন্ন মাত্রা যোগ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে। শনিবার তিনি উদ্বোধন করবেন তিনদিনের অনুষ্ঠানমালার।

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর উৎসবের আমেজ বিরাজ করে। এবছর জাতীয় কবির জন্ম জয়ন্তী জাতীয় পর্যায়ে পালন ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আনন্দে ভাসছে ত্রিশালবাসী। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত ত্রিশালবাসী।

আর এই  উৎসবকে প্রাণবন্ত করতে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। তিন দিনের আয়োজনে থাকবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের পারফরমেন্স।

নজরুল একাডেমি মাঠে হবে উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চ সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে। চলছে তিনদিন নজরুল মেলার প্রস্তুতি৷ প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা।

কবির নামে একটি মেডিকেল কলেজ, আন্তর্জাতিক বিমান বন্দর, সরকারি মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জাতীয় কবির জন্মজয়ন্তী উৎসব ত্রিশালে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬