ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে: গৃহায়ন মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১০ বার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মন্ত্রী বুধবার (২০ মে)  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ক জাতীয় সেমিনার’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, দ্রুত নগরায়ণের এই সময়ে পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত স্থানিক পরিকল্পনার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি প্রকল্পের পরিকল্পনায় কৃষিজমি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা,  পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জনবান্ধব ও উন্নত শহর গঠনে স্থানিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এ ধরনের পরিকল্পনা করা হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। বুধবার যে তিনটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে, সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদ আলী স্বাগত বক্তব্যে সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

এ ছাড়া প্রকল্প পরিচালকগণ সেমিনারে ২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত তিনটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে প্রকল্প সংশ্লিষ্ট অংশীজন ও অংশগ্রহণকারীরা প্রকল্পসমূহ থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য ও ফলাফল বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে: গৃহায়ন মন্ত্রী

আপডেট টাইম : ১২:৩৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬