ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মানবিক ও ইনক্লুসিভ বাংলাদেশ গড়ছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৩৯ বার

জাকির হোসাইনঃ সাভারে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য নির্মিত হচ্ছে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করে একটি মানবিক ও ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে ঢাকার সাভারে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।

আজ সাভারে নির্মাণাধীন “বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স” প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রকল্পটিতে আধুনিক স্পোর্টস লার্নিং ব্যবস্থা, মেডিকেল ফিজিওথেরাপি, জিমনেশিয়াম, সুইমিং পুল, মসজিদ, ইনডোর ও আউটডোর গেমিং সুবিধাসহ আন্তর্জাতিক মানের নানা অবকাঠামো গড়ে তোলা হবে।

তিনি বলেন, দেশে প্রায় ১১ ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তাদের শারীরিক ও মানসিক বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্রতিবন্ধী খেলোয়াড়রা ইতোমধ্যে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, “আমরা চাই প্রতিবন্ধী শিশুরা সমাজে আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠুক। সাধারণ শিশুদের মতো তারাও যেন সমান সুযোগ পায়, সেই পরিবেশ নিশ্চিত করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২১ সালে প্রকল্পটি গ্রহণ করা হলেও নানা জটিলতায় কাজের গতি ব্যাহত হয়। বর্তমানে পুনরায় কাজ শুরু হয়েছে এবং আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রকল্প বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান মন্ত্রী। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।

দুর্নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল। এখন পর্যন্ত প্রকল্পে কোনো ক্রয় বা নিয়োগ কার্যক্রম হয়নি, শুধুমাত্র অবকাঠামো নির্মাণকাজ চলছে। তবে যেকোনো দুর্নীতির অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মানবিক ও ইনক্লুসিভ বাংলাদেশ গড়ছে সরকার

আপডেট টাইম : ০৭:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬