ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সন্তানদের শুধু চিকিৎসক-ইঞ্জিনিয়ার নয়, খেলোয়াড় হিসেবেও গড়ে তুলুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৩৫ বার

সন্তানদের শুধু চিকিৎসক, প্রকৌশলী কিংবা বিসিএস ক্যাডার বানানোর পেছনে না ছুটে, তাদের মধ্যে প্রতিভা থাকলে খেলাধুলায় পারদর্শী করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ বলেন, প্রত্যেক বাবা-মা চান তার সন্তান প্রতিষ্ঠিত হোক। অনেকেই চান ছেলে-মেয়েরা পড়ালেখা শেষ করে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হোক। কিন্তু আমি বলতে চাই, আপনার সন্তানের মধ্যে যদি খেলার আগুন বা স্পৃহা থাকে, তবে তাকে খেলাধুলায় উৎসাহিত করুন।

তিনি আরও বলেন, একজন খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখে চিকিৎসক-ইঞ্জিনিয়ারের চেয়েও পরিবার ও এলাকার জন্য অনেক বেশি সুনাম অর্জন করতে পারে। পরে তিনি বেলুন উড়িয়ে এই আঞ্চলিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে দাবা, ব্যাডমিন্টন, ফুটবল, কাবাডি, ক্রিকেট ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২০ মে সমাপনী দিনে মার্শাল আর্ট ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আসর শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সন্তানদের শুধু চিকিৎসক-ইঞ্জিনিয়ার নয়, খেলোয়াড় হিসেবেও গড়ে তুলুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬